বিধায়কের হাত দিয়ে উলুবেড়িয়ায় শুরু দুয়ারে সরকার কর্মসূচি
দি নিউজ লায়ন ; দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিনেই জনতার ঢল নামল উলুবেড়িয়া ১ নং ব্লকের শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে। বিশেষ করে স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম অন্তর্ভুক্তির জন্য সকাল থেকেই প্রচুর মানুষ ভীড় করেছিল এই বিদ্যালয়ে।
এদিন সকালে উলুবেড়িয়া ১ নং ব্লকে এই কর্মসূচির উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রী শেখর দে, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম সহ অন্যান্যরা।
এদিন বিধায়ক পুলক রায় বলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সর্বস্তরের মানুষের কাছে পৌছ দিতে চারটি পর্যায়ে বিশেষ ক্যাম্প করা হবে। এই বিশেষ ক্যাম্পে সরকারি আধিকারিকরা সকাল ১০ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত উপস্থিত থেকে সাহায্য করবেন। এদিন বিধায়ক বলেন তিনি নিজে একাধিক ক্যাম্পে উপস্থিত থেকে মানুষকে সাহায্য করবেন।

Post a Comment